শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইঁদুরের উৎপাতে টেনিস খেলোয়াড়রা অতিষ্ঠ

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম গ্রান্ড স্লামে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়ে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ টেনিস খেলোয়ড়রা। বাধ্য হয়ে হোটেলের রুম পরিবর্তন করতে চাচ্ছেন তারকা এক খেলোয়াড়।

আবুধাবি থেকে চার্টার্ড বিমানে মেলবোর্নে গিয়েছেন কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভা। কিন্তু বিমানে একজনের শরীরে করোনা ধরা পড়ায় তাকে যেতে হয়েছে বাধ্যতামূলক আইসোলেশনে। সেজন্য তিনি আগেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এখন আবার হোটেলের রুমে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি।

টুইটারে কাজাখস্তানের এই টেনিস তারকা লিখেছেন- দুই ঘণ্টা ধরে ঘর পাল্টানোর চেষ্টা করছি। কোয়রেন্টিনের কারণে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, একটি ইঁদুর ইউলিয়া পুতিনসেভার রুমে ঘুরে বেড়াচ্ছে।

ব্রিটেনের খেলোয়াড় অ্যান্ডি মারের ভাই জুডি এমন ভিডিও দেখে রিটুইটে লেখেন- এবার বোধহয় তোমাকে বিড়াল পুষতে হবে।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া