শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-মোদির বৈঠক ফলপ্রসূ করতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

news-image

নিজস্ব প্রতিবেদন : আগামী ২৮ জানুয়ারি দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হতে যাওয়া বৈঠক ফলপ্রসূ করার প্রস্তুতির অংশ হিসেবে সচিব সেখানে যাচ্ছেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব নিজেই এ তথ্য জানিয়েছেন।

ভারতে শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বেশ কয়েকটি বৈঠক হবে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিষয়ে একটি বৈঠক হবে ২৩ জানুয়ারি, কনস্যুলার ডায়ালগ ২৮ জানুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি হবে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পানি ও বাণিজ্য সচিবদের বৈঠকও হবে। এছাড়াও ভারতের পানিমন্ত্রীর বাংলাদেশে আসার কথা রয়েছে। আর দুই দেশের পুলিশপ্রধানদের মধ্যে বৈঠক ইতোমধ্যেই হয়ে গেছে।

তবে দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে- জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, এবারের বৈঠক ভারতে হবে এবং তারাই এজেন্ডা ঠিক করবেন। আমরা ভারতের কাছ থেকে এজেন্ডার জন্য অপেক্ষা করছি। এজেন্ডা পাওয়ার পর স্টেকহোল্ডারদের সঙ্গে বসে আমাদের প্রস্তাব ও পাল্টা প্রস্তাব দেব।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ