শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৮

news-image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৮৩ জনে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক শূন্য ৭৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। বিভাগীয় হিসেবে মৃতদের মধ্যে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ছয়জন এবং রংপুরে দুজন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দশ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১৬ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৮৮৩ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৭৬ জন (৭৫ দশমিক ৮০ শতাংশ) ও নারী এক হাজার ৯০৭ জন (২৪ দশমিক শূন্য ১৯ শতাংশ)।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ