পৌরসভা নির্বাচনে বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরিত, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

প্রিজাইডিং অফিসার গোরফান উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে দ্রুত সরে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পরেন। এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভয় পেয়ে অনেক ভোটার কেন্দ্র থেকে চলে গেছেন। বর্তমানে ভোটকেন্দ্রে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যরা উপস্থিতি আছেন।

এছাড়া বাগেরহাটের মোংলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। তিনি জানান, ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেয়া হয়। পরে তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

এদিকে ফরিদপুরের বোয়ালমারীতে ভোটারদের কেন্দ্রে থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। তারা জানান, সকালে কেন্দ্রে ভোট দিতে গেলে তাদেরকে বের করে দেয়া হয়।

এছাড়া, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায়ও বিএনপির মেয়র প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন