,

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত যুবক

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে আবুল কালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ আবুল কালামের মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী।

শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট এলাকায় সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭নং সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই ইউনিয়নের ঝালঙ্গী পকেট এলাকার বাসিন্দা জয়নুল আবেদীনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আবুল কালামসহ ৫-৬ জন গরু আনতে যায় ভারতীয় গ্রাম ডোরাডাবরীতে। পরে গরু নিয়ে ফেরত আসার সময় ভারতের কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আবুল কালামের গলা ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরে মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথেই মারা যান আবুল কালাম।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য