শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৬ বছর বয়সেও চমক, করোনামুক্ত হলেন মাত্র দুই সপ্তাহেই!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তার নাম ম্যারি নিকলসন, বয়স ১০৬ বছর। এই বয়সেও চমক দেখালেন এই ব্রিটিশ নারী। মাত্র দুই সপ্তাহেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। নিজের জন্মদিনের ঠিক আগে আগে হাসপাতাল থেকে কেয়ার হোমে ফিরেছেন তিনি।   খবর ডেইলি মেইল ও মেট্রো’র।

প্রতিবেদনে বলা হয়, ম্যারি নিকলসন জীবদ্দশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্প্যানিশ ফ্লু মহামারী পার করে এসেছেন। এবার নববর্ষের আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। কিন্তু এই দুর্যোগকেও শক্ত হাতে মোকাবিলা করেছেন তিনি।

নিকলসনের ডাক নাম পলি। তিনি বলেন, আইসোলেশন থেকে বের হওয়ার অনুভূতি ছিল অত্যন্ত আনন্দদায়ক।
সুস্থ হওয়ার পর শুভাকাঙ্খীদের কাছ থেকে অসংখ্য কার্ড ও উপহার পেয়েছেন তিনি।

পলি এখন মেরসিসাইড কাউন্টির সেইন্ট হেলেন শহরের এলিজাবেথ কোর্ট কেয়ার হোম কেয়ারের বাসিন্দা। সেখানকার কর্মীরাই ১২ জানুয়ারি তার জন্মদিন উদযাপন করেছে। তাকে গান গাইয়ে শুনিয়েছে। কেক কেটেছে। তাকে কার্ড ও উপহার দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ