,

মেয়ের ছবি তুলবেন না, আবেদন বিরাট-আনুশকার

news-image

বিনোদন ডেস্ক : সবে মাত্র বাবা-মা হয়েছেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। কোহলি এবং শর্মা পরিবারে খুশির খবর আসার পর থেকে দুই তারকার অনুরাগী এবং ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়। বিরাট ও আনুশকা তাদের সন্তানের জন্মের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ভারতীয় দলের অধিনায়কের দাদা বিকাশ কোহলি। যে ভিডিও প্রকাশ্যে আসতেই ভইরাল হয়ে যায়।

যদিও বিরাটের দাদা বিকাশ কোহলি যে ছবি শেয়ার করেন, তা আদতে বিরাট ও আনুশকার সন্তানের কোনও ছবি নয় বলে দাবি করা হয়। এরপর থেকে ফের শোরগোল শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার মুখ খোলা হয় বিরাট-আনুশকার তরফ থেকে।

তাদের সন্তানের ছবি যেন তোলা না হয়, সে বিষয়ে পাপারাৎজির কাছে আবেদন জানান বিরাট ও আনুশকা। তাদের সন্তানকে দেখলেই যাতে ক্যামেরা তাক করে না থাকে, সে বিষয়েও আবেদন জানানো হয় তাদের তরফে। পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাতে টানাটানি করা না হয়, সে বিষয়েও আবেদন জানানো হয়।

পাশাপাশি তাদের সন্তানের বিষয়ে কোনও উল্টোপাল্টা মন্তব্য বা লেখালেখি না করা হয়, সেই আবেদনো জানান বিরাট-আনুশকা। উল্লেখ্য, ২০২০ সালের আগস্ট মাসে আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা বলে খবর প্রকাশ করা হয়। নিজেদের ছবি প্রকাশ করে খুশির খবর দেন বিরাট-আনুশকা নিজেরাই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের