,

করোনায় একদিনে মৃত্যুর সব রেকর্ড পার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। একদিকে যখন করোনারে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ঠিক অন্যদিকে একদিনে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

গত একদিনে করোনা কেড়ে নিয়েছে ১৬ হাজার ২৮৮ জনের প্রাণ। সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৪০২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন। সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন। মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং তালিকার এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১২ রহাজার ৮৩১ জন। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়াও ইতোমধ্যে টিকা প্রয়োগও শুরু করেছে বেশ কয়েকটি দেশ। বাংলাদেশেও চলতি মাসের মধ্যে টিকা আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি