শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির অনলাইন ভোটে কোহলিকে হারিয়ে শীর্ষে ইমরান

news-image

অনলাইন ডেস্ক :আইসিসি তিন ফরম্যাট মিলিয়ে গত দশকের সেরা একাদশ বেছে নিয়েছিল কিছু দিন আগে। কিন্তু কোনও টিমেই জায়গা পাননি পাকিস্তানের একজন ক্রিকেটার। সেই তালিকা দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে সমর্থক ও মিডিয়া চূড়ান্ত হতাশ হয়েছিল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইসিসি-র ওপর।

অবশেষে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা সেলিব্রেশন করার কারণ খুঁজে পেল। পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী আইসিসি-র অনলাইন ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়ে দিয়েছেন প্রতিবেশী ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। এই আনন্দে পাকিস্তানে সেলিব্রেশনে মাতল টুইটার ব্যবহারকারীরা।

‘বেস্ট পেসসেটার’-এর ভোট করেছিল আইসিসি। ইমরানের সঙ্গে লড়াইয়ে ছিলেন কোহলি, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। যে ক্রিকেটারদের অধিনায়ক হওয়ার পরেই গড় ভাল হতে শুরু করেছিল, তাদেরকেই এই লড়াইয়ে রেখেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
গত ২৪ ঘণ্টার ভোটের ভিত্তিতে বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করেছে আইসিসি। কোহলির থেকে ১ শতাংশ ভোট বেশি পেয়ে জিতে গেছেন ইমরান। কোহলি ৪৬ শতাংশ ভোট পান, আর ৪৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে জায়গা পেয়েছেন ইমরান খান। সূত্র : নিউজ এইটটিন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া