,

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শরীর থেকে নারীর মাথা বিচ্ছিন্ন

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পাটাভোগ কল্লিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডালিয়া বেগম উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধ্যার দিয়া গ্রামের জামাল খানের স্ত্রী।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ডালিয়া বেগম দুই সন্তান ও স্বামীসহ অটোরিকশায় করে পাটাভোগ গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি কল্লিগাঁও সড়কে পৌঁছালে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে ফাঁস লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ডালিয়ার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, সোয়া ৫টার দিকে নিহতের লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের