,

বিরাট-আনুশকার মেয়ের ভুয়া ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : বিরাট কোহলির সন্তান পৃথিবীতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। যা দেখে অনেকেই বলতে শুরু করেন, কারিনাপুত্র তৈমুরের প্রতিদ্বন্দ্বী এসে গেছে। যদিও সত্যিটা জানা গেল পরে।

গত আগস্টে তারকা দম্পতি জানিয়েছিলেন, ২০২১-এর জানুয়ারিতে দুই থেকে তিন হবেন তারা। অবশেষে সোমবার কন্যাসন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। টুইট করে সবাইকে সে খবর জানান বাবা বিরাট। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন বিরুষ্কা।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবার শুভেচ্ছা জানিয়ে মজা করে বলেন, স্বামী নিক তো তার কাছে গোটা একটা ক্রিকেট টিমের আবদার জানিয়েছেন। বিরাটের ভাইও একটি বাচ্চার পায়ের ছবি পোস্ট করে দু’জনকে অভিনন্দন জানান। অনেকেই মনে করেছিলেন সেটিই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিরুষ্কার মেয়ের প্রথম ছবি।

কিন্তু পরে জানা যায়, সেটি সদ্যোজাতর ছবি, এমন কোনো উল্লেখ ছিল না। প্রতীকী ছবি হিসেবেই দেওয়া হয়েছিল ছবিটি। তবে আরও একধাপ এগিয়ে ভাইরাল হয় অন্য একটি ছবি। যেখানে আবার দেখা যাচ্ছে মায়ের কোলে মেয়ে।

সেই ছবি দিয়ে মুহূর্তে তৈরি হয় একাধিক ভিডিও। কিন্তু মঙ্গলবার সত্যিটা সামনে আসে। জানা যায়, এটি অনেক পুরনো একটি ছবি। গুগল সার্চ করলেই এটি পাওয়া যাবে।

ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি আনুশকা নন। এমন খবরে খানিকটা হতাশই হয়েছেন বিরুষ্কার অনুরাগীরা। কারণ খুদে সেলেবকে দেখতে আরও খানিকটা অপেক্ষা করতেই হবে তাদের।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের