শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে এরই মধ্যে ঢাকায় এসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ।

ঘরের মাঠে আসন্ন সিরিজটিকে সামনে রেখে গত রোববার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। সিরিজটির আগে ঘরোয়া দুটি টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি বিসিবি প্রেসিডেন্টস কাপ আরেকটি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুই টুর্নামেন্টেই ক্রিকেটারদের ফিল্ডিংয়ে বেশ উন্নতি চোখে পড়ে। এবার আন্তর্জাতিক সিরিজে শিষ্যদের ফিল্ডিং দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক।

এ ব্যাপারে সংবাদমাধ্যমকে কুক বলেন, ‘আমার মনে হয় ফিল্ডিং সাদা বল কিংবা লাল বল- দুই ক্ষেত্রেই পার্থক্য গড়ে দেয়। অবশ্যই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু তার মানে এই না যে, এটি টেস্টে কম গুরুত্বপূর্ণ। খেলার সব দিক বিবেচনায় এটা অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে আপনি ক্যাচিং, থ্রোয়িং, গ্রাউন্ড ফিল্ডিং- সব ক্ষেত্রেই পুরো ৫০ ওভার ধরে চাপে থাকবেন। আমি সেই চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি এবং আমি নিশ্চিত যে ছেলেরাও প্রস্তুত আছে।’

কুক আরো যোগ করেন, ‘আমার মনে হয় তাদের মধ্যে অনেক শক্তি আছে। তারা তাদের ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। তারা অতিরিক্ত কাজ করতে চাচ্ছে এবং দারুণ চেষ্টা করছে যা আমি পছন্দ করি। তাদের টেকনিক নিয়ে অনেক কাজ করতে হবে, বিশেষ করে ক্যাচিং এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু দিক নিয়ে। কিন্তু সাধারণত তাদের থ্রোয়িং বেশ ভালো তাই আমি আশা করছি, তাদের যে উন্নতি করার এই উৎসাহ তা তাদের আগামী দুই বছরে উন্নতি করতে সাহায্য করবে।’

কোয়ারেন্টিন পর্ব শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

২৮-৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া