রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকার দ্বিতীয় ডোজও নিলেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার করোনাভাইরাস (কভিড-১৯) টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভি ক্যামেরার সামনে প্রথম ডোজ টিকা নেওয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন নিলেন। খবর: এএফপি।

৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টকে টিকা দেওয়ার জন্য চিকিৎসককে ধন্যবাদ দিতে দেখা যায়।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে টিকা তুলে দেওয়া। আর এটা যেন আমরা দ্রুততার সঙ্গে করতে পারি।’

গত ২১ ডিসেম্বর নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেওয়ার সময় বাইডেন মার্কিন নাগরিকদের বলেছিলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৪ হাজার শনাক্ত এবং প্রায় সাড়ে ১৯শ’ মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী