শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা টিকার দ্বিতীয় ডোজও নিচ্ছেন জো বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার তার করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার দ্বিতীয় ডোজ নেবেন।

টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভির ক্যামেরার সামনে প্রথম ডোজ টিকা নেওয়ার তিন সপ্তাহ পর তিনি দ্বিতীয় ডোজ নিতে যাচ্ছেন।

বাইডেনের দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। খবর: বাসস।

এর আগে গত ২১ ডিসেম্বর ডেলাওয়ারের নিউইয়র্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেওয়ার সময় ৭৮ বছর বয়সী বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।

তার টিম জানায়, দ্বিতীয় টিকাও তিনি টিভি ক্যামেরার সামনে নেবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

আমেরিকায় মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখের বেশি মার্কিনী।

যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত ৬৭ লাখ মার্কিন নাগরিক তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন। দেশব্যাপী ২ কোটি ২১ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ