হ্যারি ও মেগান সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়লেন

news-image

অনলাইন ডেস্ক : হতাশ হয়ে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

রবিবার ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের খবরে এ কথা বলা হয়।

ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ঘৃণা ছাড়ানো অব্যাহত থাকায় হতাশ হয়ে তারা এসব মাধ্যম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এই দম্পতি যুক্তরাষ্ট্রে তাদের আরও প্রগতিশীল ভূমিকা পালনের লক্ষ্যে ব্যক্তিগত ও পেশাগত উভয়দিক দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যাখ্যান করছেন।

এছাড়া এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র পত্রিকাকে জানিয়েছে, তাদের নতুন আর্চওয়েল ফাউন্ডেশনের জন্যও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না।

ব্রিটিশ রাজদায়িত্ব আকস্মিকভাবে ছেড়ে দিয়ে এই দম্পতি গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন।

আগে অনলাইনে এই দম্পতির জোরালো উপস্থিতিই ছিল। রাজদায়িত্ব পালনকালে ইনস্টাগ্রামে তাদের এক কোটিরও বেশি অনুসারী ছিল।

কিন্তু সে সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে তাদের অভিযোগ ছিল।

গত বছর রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অংশ হিসেবে তারা রাজ উপাধিও ত্যাগ করেন। এরপর তারা আর্চওয়েল নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান গঠন করেন।

এছাড়া প্রভাবিত করে এমন ধরনের ফিল্ম ও সিরিজ প্রযোজনার উদ্দেশ্যে নেটফ্লিক্সের সঙ্গে কয়েক বছরের জন্য বিরাট অংকের চুক্তিও তারা করেন। উল্লেখ্য, মেগান একজন সাবেক টিভি অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন