,

নরেন্দ্র মোদির বিরুদ্ধে টুইট করে চাকরি হারালেন গোএয়ারের পাইলট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে চাকরি খোয়াতে হলো গোএয়ারের এক সিনিয়র পাইলটকে।

বিমান সংস্থাটি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আচরণ সংক্রান্ত সংস্থার বিধি লঙ্ঘন করায় তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তবে গোটা ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চাকরি হারানো ওই পাইলটের নাম মিকি মালিক। সম্প্রতি টুইটারে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি।

টুইটবার্তায় তিনি লিখেন– ‘প্রধানমন্ত্রী মূর্খ। পাল্টা আমাকে মূর্খ বলতেই পারেন আপনারা। অসুবিধা নেই। আমি তেমন গুরুত্বপূর্ণ নই। কারণ দেশের প্রধানমন্ত্রী নই আমি। কিন্তু প্রধানমন্ত্রী মূর্খই’।

মিকির এই টুইট ঘিরে বিতর্ক দানা বাধতে সময় লাগেনি। তার জেরে তড়িঘড়ি টুইটটি মুছে ফেলেন তিনি। নিজের অ্যাকাউন্টও লক করে দেন।

তার পর ক্ষমা চেয়ে লেখেন– ‘প্রধানমন্ত্রীকে নিয়ে টুইটের জন্য ক্ষমা চাইছি। আমার অন্য কোনো টুইটেও যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য ক্ষমাপ্রার্থী আমি। তবে আমার কোনো টুইটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোএয়ারের কোনো সংযোগ নেই’।

এ ঘটনার তিন দিনের মাথায় শনিবার তাকে চাকরি থেকে বহিষ্কার করে গোএয়ার। কারণ হিসেবে জানানো হয়, এ ধরনের ঘটনার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ নিয়ে চলে সংস্থা।

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক