,

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে টেকঅফের কিছুক্ষণ পর শ্রীবিজয়া এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সান এ খবর জানায়।

জাতার্কার উত্তরে পানিসীমায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দাবি করেছেন মৎস্যজীবীরা। যার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অনলাইনে। তবে বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিমান সংস্থা শ্রীবিজয়া এয়ারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

বিমানের গতিবিধিতে নজরদারি চালানো ওয়েবসাইট ফ্লাইটর‌্যাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটা নাগাদ (স্থানীয় সময়) জাকার্তা থেকে এসজে১৮২ বিমানটি উড্ডয়ন করে। সেটির গন্তব্য ছিল ওয়েস্ট কালিম্যানতান প্রদেশের পন্টিনায়াক।

কিন্তু উড়ানের চার মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০ উড়ানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক মিনিটেরও কম সময় বিমানটি ১০,০০০ ফুট নীচে নেমে যায় বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের