,

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভ্যাকসিন ক্রয় বন্ধ করতে হবে : ডব্লিউএইচও

news-image

নিউজ ডেস্ক : দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে করোনার ভ্যাকসিন ক্রয় বন্ধ করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়ে, ওই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন , ‘ধনী দেশগুলো কয়েকটি ভ্যাকসিনের বেশিরভাগ সরবরাহ কিনে নিয়েছে। আমি আহ্বান জানাচ্ছি যারা বেশি ভ্যাকসিন কিনে নিয়েছেন তারা যাতে কোভ্যাক্সের জন্য এগুলো দান করেন।

তিনি আরও বলেন, ‘আমি আহ্বান জানাচ্ছি, ধনী দেশগুলো যেন করোনা ভ্যাকসিন ক্রয়ের জন্য দ্বিপাক্ষিক চুক্তি করা বন্ধ করে। তা না হলে স্বল্পোন্নত ও ‍উন্নয়নশীল দেশগুলো ভ্যাকসিনের ন্যায্যতা থেকে বঞ্চিত হবে। ’

উল্লেখ্য, সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গৃহীত উদ্যোগ ‘কোভ্যাক্স’ । এ উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা