রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকেও টুইট করতে পারছেন না ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক ; আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করেছে টুইটার কর্তৃপক্ষ। এরপর মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করলে তাও মুছে দেওয়া হয়েছে। তিনি এই অ্যাকাউন্ট থেকে চারটি পোস্ট করেছিলেন, যা সামাজিকমাধ্যমের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

টুইটার কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এর আগে ক্যাপিটল হিলের দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে শুক্রবার তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাকস্বাধীনতা নিষিদ্ধে টুইটার বাড়াবাড়ি করছে এবং আজ রাতে ডেমোক্র্যাট ও মৌলবাদী বামদের সঙ্গে যোগসাজশে টুইটার তার প্ল্যাটফর্ম থেকে আমার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। তারা আমাকে নীরব করিয়ে দিতে চাচ্ছে।

ক্ষুদেব্লগটির বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প দাবি করেন, বিভিন্ন সাইটের সঙ্গে তিনি আলোচনা অব্যাহত রেখেছেন। ভবিষ্যতে নিজেদের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার সম্ভাব্যতার কথাও জানান তিনি।

এভাবে চারটি পোস্ট দেওয়ার পর তা মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সামাজিকমাধ্যমটি বলছে, আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের নিয়মনীতির বিরুদ্ধে গিয়ে তার অ্যাকাউন্ট স্থগিত হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

টুইটার জানায়, মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক টুইটগুলো প্রসঙ্গে নেওয়া পদক্ষেপগুলো আমরা বাস্তবায়ন করেছি।

নীতিগত সিদ্ধান্ত, অন্যদের প্রতি ক্ষোভ প্রকাশ ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টুইটারকে নিজের প্রিয় মাধ্যম বানিয়ে ফেলেছিলেন ট্রাম্প।

কিন্তু ক্যাপিটল ভবনে আরেকটি হামলা থেকে সুরক্ষা দিতে এই বৈশ্বিক সামাজিকমাধ্যমে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে স্থায়ীভাবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী