,

ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ নবজাতকের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে ভয়াবহ আগুনে মারা গেছে ১০ নবজাতক। নিউজ এইটিনের প্রতিবেদনে জানানো হয়েছে মহারাষ্ট্রের ভান্ডারা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভান্ডারার সিভিল সার্জন প্রমোদ খানদাতে জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে। সেখানে ১৭ শিশুর চিকিৎসা চলছিল। একজন নার্স প্রথম এই বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত হাসপাতালের অন্য কর্মী ও চিকিৎসকদের খবর দেন।

প্রমোদ খানদাতে আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। খবর পাঠানো হয় ফায়ার সার্ভিসকে। তারা এসে শুরু করে উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা গেলেও অন্য ১০ শিশু মারা যায়। এদের বয়স এক থেকে তিন মাস।

উদ্ধার করা সাত শিশুকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। আইসিইউ ওয়ার্ড, ডায়ালাইসিস ইউনিট ও লেবার ওয়ার্ডের রোগীদেরও সরিয়ে নেওয়া হয় অন্যত্র।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে চারতলা ভবনের হাসপাতালটিতে আগুন লাগতে পারে।

শিশুদের মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা