,

ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে বললেন স্পিকার পেলোসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে বললেন স্পিকার পেলোসি
(বাঁ থেকে) ন্যান্সি পেলোসি, ডোনাল্ড ট্রাম্প ও মার্ক মিলি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং তার কাছে কোনওভাবেই পরমাণু অস্ত্রের কোড থাকা ঠিক নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোনও যুদ্ধের সূচনা করতে না পারেন সে ব্যবস্থা নিতেও বলেছেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এসব ইস্যুতে কথা বলেছেন এই কারণে যে, প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু কিংবা পরমাণু বোমা হামলা চালানোর নির্দেশ দিতে না পারেন।
ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প যাতে আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারেন তা ঠেকাতেই হবে। এ বিষয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠিও দিয়েছেন। ট্রাম্পকে ন্যান্সি পেলোসি অস্থিরচিত্তের প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এই অস্থির চিত্তের প্রেসিডেন্টকে আরও বিপজ্জনক হয়ে উঠতে দেওয়া ঠিক হবে না। তিনি আলাদা এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি দ্রুত ও স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে না দেন তাহলে কংগ্রেস তাকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করবে। সূত্র: আল-জাজিরা, টাইম

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট