শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আসছে আমদানির ১৫ হাজার টন চাল

news-image

হিলি সংবাদদাতা : বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে ১০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেণু কন্সট্রাকশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

ইতিমধ্যে চাল আমদানির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। সরকারের বেঁধে দেওয়া সময়ে চাল আমদানি করবেন বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি।

আমদানিকারক রেণু কন্সট্রাকশনের প্রতিনিধি আনিছুর রহমান বলেন, হিলি স্থলবন্দর থেকে শুধু আমাদের প্রতিষ্ঠান ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে। সরকারের শর্তাবলি মেনে কার্যক্রম শুরু করেছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে দেশে চাল আমদানি শুরু হবে। চাল আমদানি শুরু হলে দেশের বাজারে দাম কমে আসতে শুরু করবে এমনটাই মনে করি।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, বন্দরের একটি প্রতিষ্ঠান বর্তমানে চাল আমদানির অনুমতি পেয়েছে। তারা চাল আমদানির জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্ততি শুরু করেছেন। তিনিসহ বন্দরের অন্যান্য প্রতিষ্ঠানও চাল আমদানির জন্য আবেদন করছে।
সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ