নতুন বছরেও ‘দুর্বল’ থাকছে বাংলাদেশি পাসপোর্ট

news-image

অনলাইন ডেস্ক : হেনলি পাসপোর্ট ইনডেক্স (এইচপিআই)-এর সর্বশেষ বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট সেই ১০১ নম্বরেই থাকছে।

গত জানুয়ারিতে প্রকাশিত এইচপিআই ইনডেক্সে ৯৮ তম স্থানে ছিল বাংলাদেশের জাতীয় ভ্রমণ ছাড়পত্র। এরপর জুলাইতে আরও তিন ধাপ নেমে যায়।

সর্বশেষ র‍্যাংকিংয়ে ১৯৯টি দেশের পাসপোর্টকে ভ্রমণ সক্ষমতার বিচারে ১১০টি স্থানে রাখা হয়েছে। মূলত এসব পাসপোর্টধারীরা কয়টি দেশে অগ্রিম ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন- সেই সক্ষমতাকে মানদণ্ড হিসেবে ধরে পাসপোর্টের অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এইচআইপি ইনডেক্স অনুসারে ২২৭টি স্থানের মধ্যে মাত্র ৪১টিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রান্তিকের প্রতিবেদনেও সমান সংখ্যক অঞ্চলে ভিসাহীন ভ্রমণ সুবিধা পেতেন বাংলাদেশিরা।

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়; এমন ১৬টি গন্তব্য আফ্রিকায়, ১১টি ক্যারিবিয় অঞ্চলে, সাতটি ওশেনিয়া অঞ্চলে (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং মাত্র একটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত।

ভিসা ছাড়া ভ্রমণ বলতে ওই দেশগুলোতে যেতে আপনার ভিসা লাগবে না। আর ভিসা অন অ্যারাইভাল মানে ভিসা লাগবে, তবে বিমানে ওঠার সময় না হলেও চলবে। দেশটিতে গিয়ে বিমানবন্দর বসে আবেদনের পর সেখান থেকেই সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশি পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী হয় ২০০৬ সালে। সেবছর ৬৮তম স্থানে ছিল। ১০১-ই এ যাবতকালের সবচেয়ে খারাপ অবস্থান।

বাংলাদেশের নিচে এবার অবস্থান করছে উত্তর কোরিয়া (১০৩), লিবিয়া/নেপাল (১০৪), প্যালেস্টাইন (১০৫), সোমালিয়া (১০৬), পাকিস্তান (১০৭), সিরিয়া (১০৮), ইরাক (১০৯) এবং আফগানিস্তান (১১০)।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন