,

নাসিরনগরে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা ডাকাতির কবলে : শীতবস্ত্র লুট,আহত-১

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা নামক স্থানে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা ডাকাতির কবলে পড়েছেন। এসময় ডাকাতের হামলায় জুয়েল আহমেদ নামে একজন আহত হয়েছে। ডাকাতরা তাদের কাছ থেকে প্রায় সাড়ে পাচঁ লাখ টাকার শীতবস্ত্র,নগদ ৬০ হাজার টাকা,২০টি মোবাইল সেট,২টি ডিএসএলআর ক্যামেরাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। আজ বুধবার ভোরে চাপরতলা- সালাম বাজারের মধ্যবর্তী তারাউল্লা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

ডাকাতির শিকার পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি মোঃ বোরহান উদ্দিনসহ সদস্যরা জানায়,পথশিশু কল্যাণ ফাউন্ডেশন একটা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা সাড়ে পাচঁ লাখ টাকায় ক্রয় করা শীতবস্ত্র নিয়ে সিলেট শাহজালাল ও শাহপরাণ মাজারে অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটে ভোলাউক থেকে চাপরতলা দিয়ে রতনপুর যাওয়ার পথে তারাউল্লা নামক স্থানে মাইক্রো বাসের গতিরোধ করে ডাকাতি চালায়। এসময় ডাকাতরা পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের মারধর করে টাকা-পয়সা,মোবাইল ফোনসেট ও শীতবস্ত্র লুট করে নিয়ে যায়। জুয়েল আহমেদকে (২৬) প্রথমে নাসিরনগর পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এবিষয়ে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি মোঃ বোরহান উদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের