,

রাবিনা বিয়ের আগেই দুই সন্তানের মা হয়েছিলেন

news-image

বিনোদন ডেস্ক : নব্বইয়ের পর্দা কাঁপানো নায়িকা রাবিনা ট্যান্ডন মাত্র একুশ বছর বয়সেই মা হয়েছিলেন। শুধু তাই নয়, বিয়ের আগেই দুই সন্তানের মা হয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। মা হওয়ার সিদ্ধান্ত যে খুব একটা সহজ ছিল না, তা খোলাসা করলেন রাবিনা নিজেই।

বলিউডে আসার পরপরই দুই শিশু কন্যাকে দত্তক নেন তিনি। ক্যারিয়ার শুরুর পরপরই অর্থাৎ মাত্র ২১ বছর বয়সেই দুই মেয়ের দায়িত্বভার নিয়ে মা হয়ে ওঠেন রাবিনা। তিনি জানান, ২১ বছর বয়সে যখন দুই সন্তানকে দত্তক নেন, সেই সময় অনেকেই তাকে বাঁধা দেন। তার বয়স কম, তাই এত কম বয়সে দুই মেয়েকে সঙ্গে নিয়ে কে তার জীবনসঙ্গী হতে চাইবে বলেও অনেকে তাকে সাবধান করতে শুরু করেন। ওই সময় অনেকে অনেক কথা বললেও তিনি কিছু শোনেননি।

পূজা এবং ছায়াকে দত্তক নেওয়া তার জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্ত বলেও মত প্রকাশ করেন বলিউডের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের আগে দুই মেয়েকে দত্তক নেওয়ার পর তাদের বড় করে বিয়েও দেন রাবিনা ট্যান্ডন।

বর্তমানে রাবিনার দুই মেয়েই সংসার করছেন। দুই শিশু কন্যাকে দত্তক নেওয়ার পর তাদের সঙ্গেই কেটে যায় তার জীবন। ক্যারিয়ারের পাশাপাশি পূজা এবং ছায়াকে বড় করে তোলা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল বলেও জানান রাবিনা। পূজা এবং ছায়াকে নিয়েই এরপর অনিল থাডানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি