শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ৭২ শতাংশ বাংলাদেশি বিদেশে যেতে পারেনি

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারীর কারণে ২০২০ সালে প্রায় ৭২ শতাংশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী জনশক্তি বিদেশে যেতে পারেননি। আর এর ফলে চলতি বছর রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরু’র সদ্য প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

রামরু’র প্রতিবেদনে বলা হয়, ২০২০-এর প্রথম তিন মাসে অর্থাৎ মার্চ পর্যন্ত বিদেশে গেছেন ১ লাখ ৮১ হাজার বাংলাদেশি অভিবাসী শ্রমিক। আর করোনাকালীন নয় মাসে গেছেন মাত্র ৫১৬৪ জন। সংস্থাটি বলছে, জানুয়ারি-মার্চের ধারা অব্যহত থাকলে ২০২০ সালে শতকরা সাড়ে তিন ভাগ অভিবাসী যাওয়া বৃদ্ধির সম্ভাবনা ছিল অর্থাৎ ৮ লাখের মতো অভিবাসী প্রত্যাশীর যাবার কথা ছিল।

১ লাখের বেশি নারী কর্মীদের যাবার সম্ভাবনার বিপরীতে ২০২০ প্রথম তিন মাসে গেছেন মাত্র ১৯ হাজার জন। সাধারণ সময়ই সবমিলিয়ে প্রতিবছরে সাড়ে সাত লাখের মতো বাংলাদেশী অভিবাসী শ্রমিক বিদেশে যেতেন। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন গবেষণা সংস্থা রামরু’র প্রধান অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী।

রামরুর প্রতিবেদনে করোনার কারণে দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনার যথাযথ বিতরণ এবং করোনা পরবর্তী সময়ে অভিবাসন প্রত্যাশীরা যাতে বিদেশে যেতে পারেন, তার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ