শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে পাকিস্তানে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এর আগে দুবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল দেশটি। এবার তৃতীয় ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে পাকিস্তানে। খালিজ টাইমস।

গতকাল সোমবার দেশটির শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান। তিনি বলেন, গ্রেড ৯, ১০, ১১ এবং ১২-এর যাদের পরীক্ষা সামনে আছে, তাদের জন্য স্কুল ও কলেজ ১৮ জানুয়ারি থেকে খুলবে। আর প্রাইমারি স্কুল থেকে গ্রেড ৮ পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল খুলবে ২৫ জানুয়ারি থেকে।

গতকাল রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ। তিনি কবে থেকে কোন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, তার বিস্তারিত জানান। করোনার কারণে স্বাস্থ্যবিধি ও কঠোর নিরাপত্তা মেনে খুলবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ১ ফেব্রুয়ারি থেকে। অনলাইন ক্লাসও আবার শুরু হচ্ছে ১১ জানুয়ারি থেকে। বোর্ডের পরীক্ষাগুলো জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর মধ্য যদি করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তবে এসব সিদ্ধান্ত পর্যালোচনা হবে। এ জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সভা করবে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের মার্চ মাসে দেশটিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ