,

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

news-image

অনলাইন ডেস্ক : অভিন্ন ৬টি নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির দু’দিনব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় এ বৈঠক শেষ হবে। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে, সেগুলো হলো খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী। এছাড়া, গঙ্গা ও তিস্তার পানি বন্টন, সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে তাগিদ দেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পরই দুই দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। সে অনুযায়ী জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জেআরসির শীর্ষ পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি