,

ডিএসপি মেয়েকে স্যালুট জানিয়ে ভাইরাল ইন্সপেক্টর বাবা

news-image

আন্তর্জাতিক ডেস্ক ; বাবা পুলিশের ইন্সপেক্টর আর মেয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি)। পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার উপরে। কর্মরত অবস্থায় বাবা-মেয়ের দেখা। সঙ্গে সঙ্গে মেয়েকে স্যালুট দিয়ে বসলেন বাবা। আর সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে এ ঘটনা ঘটেছে। রবিবার বাবা-মেয়ের হাস্যজ্জ্বল এ ছবিটি অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজে পোস্ট করা হয়।

অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা গুন্টুরে সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত শ্যাম সুন্দর। সেখানে সম্প্রতি তার মেয়ে জেসি প্রশান্তি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) হিসেবে যোগ দেন।
রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে মেয়েকে দেখে স্যালুট দেন শ্যাম সুন্দর। এ সময় বাবাকেও স্যালুট দেন জেসি। পুলিশের ইউনিফর্ম পরা বাবা-মেয়ের অসাধারণ সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন অন্য কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরালের পর প্রশংসিত হয়েছেন বাবা-মেয়ে দুজনেই।

পরে ডিএসপি প্রশান্তি জানান, বাবা তাকে স্যালুট করছেন, দেখতে মোটেই ভাল লাগেনি তার, অস্বস্তিই হচ্ছিল। তিনি বলেন, ডিউটিতে থাকাকালীন অবস্থায় এই প্রথম দেখা হল আমাদের। আমায় স্যালুট করতে দেখে অস্বস্তি হচ্ছিল, যতই হোক, বাবা তো! আমি বলেছিলাম আমায় স্যালুট না করতে, কিন্তু ব্যাপারটা ঘটে গেল। আমিও পাল্টা স্যালুট করি।

জেসি ২০১৮ এর ব্যাচের। পুলিশ শাখায় যোগ দেওয়ার পর ডিউটিরত অবস্থায় এই প্রথম মুখোমুখি হন বাবা-মেয়ে। জেসি বলেছেন, বাবা আমার কাছে বিরাট অনুপ্রেরণার উৎস। ছোটবেলা থেকে তাকে নিরন্তর মানুষের সেবা করতে দেখেই বড় হয়েছি। যেভাবে পারতেন, মানুষকে সাহায্য করতেন। সেটা দেখেই এই পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ বিভাগ সম্পর্কে আমার মনোভাব অত্যন্ত ইতিবাচক।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা