,

তমা মির্জা বিচ্ছেদের ঘটনাকে আড়াল করতে চান

news-image

বিনোদন প্রতিবেদক : বিচ্ছেদের ঘটনা আড়লে রাখতে চান চিত্রনায়িকা তমা মিজা। তার স্বামী হিশাম চিশতির সঙ্গে কখন বিচ্ছেদের কাজ শেষ করবে সে বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি। আজ দুপুরে আমার সংবাদকে এমনটাই জানালেন তমা মির্জা।

অভিনেত্রী জানান, বিচ্ছেদের বিষয়টি ব্যক্তিগত তাই বিষয়টি প্রকাশ করতে চাই না। এছাড়া যদি আমাদের বিচ্ছেদ হয়েও থাকে সেটি ন্যূনতম তিন মাস গোপন থাকবে। এ বিষয়ে এখন আর কিছু বলবো না। এর আগে এই অভিনেত্রী জানিয়েছেন বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি।

তমা মির্জা আরো জানান, খুব শিগগির তার আইনজীবির মাধ্যমে হিশামকে বিচ্ছেদের কাগজ পাঠাবেন। ২০১৯ সালের মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী হিশাম চিশতিকে বিয়ে করেন তিনি। গেল অক্টোবরে দুবাইয়ে হিশাম ও তমা হানিমুনও করেন। কিন্তু হানিমুন থেকে ফেরার পরেই তাদের বিচ্ছেদের খবর রটে। যদিও সেই সময় তারা একে গুঞ্জন বলে দাবি করেন।

এমন ঘটনার পরে বুঝা গেলো তারা দুজন একসঙ্গে থাকছেন না। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। মামলায় হিশাম চিশতি উল্লেখ করেছেন পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা চেষ্টা করেন তমা ও তার পরিবার। তবে হিশামের মামলাকে মিথ্যে বলছেন তমা।

এদিকে এই অভিনেত্রী হিশামের নামে থানায় তিনটি মামলা করেছেন। একটি হলো নারী নির্যাতন মামলা, অন্যটি যৌতুক মামলা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনেও তার নামে মামলা আছে। বিভিন্ন সময় তমার আপত্তিকর ছবি প্রকাশ করবে বলেও হুমকী দিয়ে আসছে তার স্বামী হিশাম, এমনটাই দাবি তমার।

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী