,

ওষুধ রফতানিতে মুখ্য ভূমিকায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জেএমআই গ্রুপের তৈরি মাস্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ্ববাজারে ওষুধ রফতানিতে বাংলাদেশ এখন মুখ্য ভূমিকা পালন করছে, যা একসময় আমাদের জন্য স্বপ্ন ছিল।

সোমবার রাজধানীর একটি হোটেলে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের তৈরি মাস্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এক সময় ওষুধ রফতানি করা আমাদের জন্য কল্পনার বাইরে ছিল, কিন্তু আজ আমরা সফল হয়েছি। আমাদের দেশের তৈরি মেডিকেল সরঞ্জাম পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে।

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ আমাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা এখন পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করিনি। আর এ জন্যই বাংলাদেশে কোভিড-১৯ বেশি প্রভাব ফেলেনি।

মহামারি পরিস্থিতিতে কেএন-৯৫ মাস্ক বাজারে আনার জন্য জেএমআইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে অনেক দেশ এ ধরনের মাস্ক তৈরি করছে। এখন আমাদের দেশীয় প্রতিষ্ঠানও এটি বাজারে এনেছে।

জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, আমাদের মেট্রোরেল তৈরির কাজ জাপানের সহায়তায় এগিয়ে চলছে। জাপান সরকার সব সময় আমাদের সহায়তা করেছে। এখন তারা বাংলাদেশের স্বাস্থ্য এবং বিভিন্ন প্রযুক্তি খাতেও এগিয়ে এসেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট