,

দক্ষিণ আফ্রিকা ৮৪ রানেই ৯ উইকেট হারাল

news-image

স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ ব্যাটিং ধস হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১ উইকেটেই ২১৮ রান তোলা দলটি লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্ডোর তোপে গুটিয়ে গেছে ৩০২ রানেই।

অর্থাৎ শেষ ৮৪ রান তুলতে ৯ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে অল্প রানে গুটিয়ে দেয়ায় লিডটা তাদের বেশ বড়ই হয়েছে। ১৪৫ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা থেমেছিল ১৫৭ রানে।

১ উইকেটে ১৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। রসি ভ্যান ডার ডাসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮৪ রানের জুটি গড়েন এলগার।

কিন্তু দুশমন্থ চামিরার শিকার হয়ে এলগার ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়া ইনিংস। ১৬৩ বলে ২২ বাউন্ডারিতে ১২৭ রান করেন এলগার। ১২৭ বলে ১২ চারে ৬৭ রান করে পরের ওভারেই আউট হয়ে যান আরেক সেট ব্যাটসম্যান ডাসেন।

সেই ধস আর থামেনি বিশ্ব ফার্নান্ডোর তোপে। পরের ব্যাটসম্যানরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ৭৫.৪ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৩০২ রানে।

১০১ রানে ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো। টেস্ট ক্যারিয়ারে এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া দুটি করে উইকেট নেন আসিথা ফার্নান্ডো আর দাসুন শানাকা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের