শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মুহূর্তে পি কে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট : দুদক

news-image

অনলাইন ডেস্ক : এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের বিরুদ্ধে ইন্টারপোল যেকোন মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে দুদকের পক্ষে এ তথ্য জানানো হয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এদিকে পি কে হালদারের প্রতারণার শিকার সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের পরিবারসহ ভুক্তভোগী বিনিয়োগকারীরা এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুতি জানিয়েছেন তারা।
এর আগে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আদালতকে দুদক জানায়, যেকোনও মুহূর্তে পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে।

আদালতে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন পিকে হালদারের পিপলস লিজিংয়ে ক্ষতিগ্রস্ত চার বিনিয়োগকারী। পরে আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ