শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফলাফল পাল্টাতে জর্জিয়া প্রধানকে ফোনে চাপ ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : জর্জিয়ার নির্বাচনী ফলাফল পাল্টাতে অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেটকে ফোনে এক ঘণ্টা ধরে নানাভাবে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি নিউজের কাছে আসা সেই ফোনালাপে ট্রাম্পকে কাল্পনিক সব অভিযোগের ডালি সাজাতে শোনা গেছে।

রবিবার ফাঁস হওয়া ফোনালাপে ট্রাম্প জর্জিয়ার প্রধান কর্মকর্তা ব্র্যাড রাফেন্স্পের্গারকে বলেন, ‘দেখুন, আমি এটাই চাই। আমি শুধুমাত্র ১১ হাজার ৭৮০ ভোটের খোঁজ চাই। কারণ আমরা এই স্টেটে জিতেছি।’

ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ব্র্যাড বলেন, ১২ হাজার ৭০০ ভোটের বেশি ব্যবধানে জো বাইডেনের জেতার বিষয়টি সঠিক।

এবার ট্রাম্প বলেন, ‘জর্জিয়ার মানুষ ক্ষুদ্ধ। দেশের মানুষ ফুঁসছে।’

জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘ওয়েল, মিস্টার প্রেসিডেন্ট, আপনি যে ডেটার জোরে চ্যালেঞ্জ করছেন, সেটি ভুল।’

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে আর মাত্র ১৬দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে। নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন।

ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করছেন।

সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন জো বাইডেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ