,

এবার খল চরিত্রে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : তিন কিস্তির তুমুল সাফল্যের পর এবার আসতে চলেছে ‘ধুম’ ফ্রাঞ্চাইজ়ির চতুর্থ কিস্তি। আর প্রতি কিস্তিতেই খল চরিত্রে চমক দেখিয়েছেন ছবিটির নির্মাতা। এবারও তার ব্যতিক্রম নয়। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পরে এ বার ‘ধুম ফোর’-এ নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।

‘ধুম ফোর’-এ ভিলেন হিসেবে মহিলা চরিত্রের কথাই ভেবেছে যশরাজ ফিল্মস। প্রস্তাব গিয়েছে দীপিকার কাছে। প্রথম বার নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য দীপিকাও খুব উৎসাহী। কিন্তু তার হাতে রয়েছে ‘পাঠান’ ও শকুন বত্রার ছবি কাজ। তাই তিনি কবে সময় দিতে পারবেন, তার উপরে নির্ভর করছে সবটাই।

সম্প্রতি রাজস্থানে বর্ষবরণ উদ্‌যাপন করে ফিরেছেন অভিনেত্রী। ইনস্টা-অ্যাকাউন্টে বেড়ানোর কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট সেকশনে লিখেছেন, ‘মাঝেমাঝেই আমার কাছের মানুষরা বলেন যে, আমি পেশাগত জীবনে যা-ই হই না কেন, ব্যক্তি জীবনে বদলাইনি। এর পিছনে তাদের কত বড় ভূমিকা রয়েছে, আমি জানি। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো জরুরি। তা হলেই নিজের শিকড় ধরে রাখা যায়।’

কিন্তু মিনিট দশেকের মধ্যেই কমেন্ট-সহ সব ছবি ডিলিট করে দেন দীপিকা। আবার কিছুক্ষণ পরে সে-সব পোস্ট করেন। বারেবারে দীপিকার পোস্ট ডিলিটের পিছনে আসল খল কে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী