,

চমক নিয়ে আসছেন শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক : আবার কবে বড়পর্দায় শাহরুখ খানকে দেখা যাবে? গত ২ বছরে ঘুরেফিরে এমন প্রশ্ন ভক্তদের। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন বছরেই এমন ঘোষণা দিলেন কিং খান।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন শাহরুখ । এতে, ২০২১ সালে বড়পর্দায় ফিরছেন বলে ঘোষণা দেন তিনি।

তবে কোন ছবি দিয়ে বলিউডে ফিরছেন শাহরুখ, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। শুধু আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে, বিশেষ চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে ভক্তদের প্রতি শুভেচ্ছা জানান বলিউড তারকা। গেল বছর করোনা মহামারিতে গোটা বিশ্ব কীভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল, কতটা দুর্দিন দেখতে হয়েছে জনসাধারণকে…এসব নিয়েও কথা বলেন শাহরুখ।

তিনি বলেন, ‘জীবনে চলার পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না। তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে। নতুন বছর সমস্ত কিছু ভালো হবে। নতুন করে জীবন হাসবে।’

ঘরোয়া পোশাকেই ক্যামেরার সামনে দেখা যায় কিং খানকে। প্রথমে পুরোনো বছরের কথা দিয়ে শুরু করেন। এরপর কৌতুকের ছলে জানান, তার টিমের কেউ নেই বলেই নিজেকেই এ ভিডিও করতে হয়েছে। তাই একটু দেরি হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী