,

জানুয়ারির মাঝামাঝি সময়ে তীব্র শৈত্যপ্রবাহ

news-image

নিউজ ডেস্ক : ইংরেজি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আর তাতে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতকাল। এই সময়ের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানাতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে রবিবার বিশেষজ্ঞ কমিটির সভার প্রতিবেদন থেকেও তীব্র শৈত্যপ্রবাহের তথ্য জানা যায়। কৃষি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু’একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের