দেশে ফিরেছেস সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ রোববার সকালে দেশে ফেরেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা চলাকালে শ্বশুরের গুরুতর অসুস্থতার খবর পান সাকিব। শ্বশুরকে দেখতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালসহ দুটি ম্যাচ না খেলেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। তড়িঘড়ি করে সাকিব যুক্তরাষ্ট্রে গেলেও গিয়ে পাননি তার শ্বশুরের দেখা। তার আগেই তিনি বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। বিমানে থাকাকালীনই শ্বশুরের মৃত্যুর খবর পান সাকিব।

এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ রোববার সকালে ঢাকায় ফিরলেন সাকিব আল হাসান। দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ক্যারিবীয়রা আগামী ১০ জানুয়ারি পা রাখবে ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও শুরু হবে ১০ জানুয়ারি থেকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন