ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মোঃ নুরুল হুদাকে সভাপতি ও মোঃ তাসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সহসভাপতি রাকিবুর রহমান রকিব, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, অর্থ সম্পাদক মোছাঃ রোজিনা বেগম ও দফতর সম্পাদক সুদীপ দত্ত তনু।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সরাইল সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সরাইল মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রোকেয়া বেগম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মোঃ ইকবাল হোসেন, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন