,

নিক্সন চৌধুরী বললেন, প্রধানমন্ত্রীর বাইরে কারও কোনো ক্ষমতা নেই

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবেন। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারও কোনো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই- সব শেখ হাসিনার সাহস।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তার পরে কোনো নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন; আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কোনো অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী ও উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিনসহ ১০ নেতাকে সংবর্ধনা দেয়া হয়।

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের