শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

news-image

স্পোর্টস ডেস্ক : হার্ট অ্যাটাক হয়েছে ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির। বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। খবর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর।

শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নেয়া হয় সৌরভকে। ৪৮ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়কের অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা।

হাসপাতালের এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছে, ‘গত রাত থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না সৌরভের। কিন্তু শনিবার ঠিকই তিনি সকালের রুটিন অনুযায়ী ব্যায়াম করতে যান এবং হঠাৎ মাথা ঘুরাতে থাকে। সম্ভবত এটা তার হৃদযন্ত্রের বা অন্য কোনো সমস্যার কারণে হয়েছে।’

সৌরভের চিকিৎসায় হাসপাতালে ইতিমধ্যেই বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের একজন কার্ডিওলজি স্পেশালিস্টও দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম