শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম-লিটন আইসিসির শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায়

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার থাবায় ২০২০ সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে মাত্র ৪৪টি। যার ৪২টিতে জয়-পরাজয়ের দেখা মিলেছে। একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে। আর এই ৪৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ খেলেছে মাত্র ৩টি। এই তিন ম্যাচ খেলেই আইসিসির শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় চলে এসেছে তামিম-লিটনের নাম।

২০২০ সালে দুটি করে সেঞ্চুরি করেছেন টাইগার দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজে অনেক রেকর্ডই নতুন করে লেখা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। সেই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন তামিম ও লিটন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৫ বলে ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন লিটন। দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে করেন ১৫৮ রান করেন তামিম। যা কিনা ওয়ানডেতে বাংলাদেশি কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। কিন্তু পরের ম্যাচেই তামিমের এই রেকর্ড ভেঙে দেন লিটন দাস। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন দাস। যেটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করেন তামিমও।

ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তিনটি সেঞ্চুরি করে এই তালিকায় এক নম্বরে আছেন স্টিভ স্মিথ।

তালিকার দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে যথাক্রমে আছেন তামিম ও লিটন। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন ওমানের আকিব ইলিয়াস এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। দুজনেই দুটি করে সেঞ্চুরি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম