শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুড়ান্ত অপুষ্টির ঝুঁকিতে ১০ কোটিরও অধিক শিশু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উত্তরপূর্ব নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সেন্ট্রাল সাহেল এবং ইয়েমেনে ১০ কোটি ৪০ লাখ শিশু চুড়ান্ত অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক বিশেষায়িত সংস্থা ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরেই ঘোরতর মানবিক বিপর্যয় ও তীব্র খাদ্যাভাবে ভুগছে এই দেশ ও অঞ্চলগুলো; সেন্ট্রাল সাহেল অঞ্চলে চলছে দুর্ভিক্ষ। বিশ্বব্যাপী করোনা মহামারি চলমান সংকটে নতুন মাত্রা যোগ করেছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এ প্রসঙ্গে বলেন, ‘সংঘাত, বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন জনিত সংকটে ঘুরপাক খাওয়া এই দেশগুলোতে দীর্ঘদিন ধরেই খাদ্যাভাব চলছে। এর মধ্যে অতিরিক্ত বিপর্যয় হিসেবে যুক্ত হয়েছে করোনা মাহামারি।’

তিনি আরো বলেন, শিশু এবং নিজেদের খাদ্য জোগাড় করতে যে পরিবারগুলোকে নিদারুন সংগ্রাম করতে হয়, মহামারির কারণে ২০২০ সালে তারা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। আমারা তাদের ভুলে যেতে পারি না।

আফ্রিকা এবং ইয়েমেনে শিশুদের চুড়ান্ত পুষ্টিহীনতার কারণ হিসেবে এই দুই অঞ্চলে চলমান সশস্ত্র সংঘাত, নিরাপত্তাহীনতা এবং নূনতম পুষ্টিকর খাদ্য, পানি, পয়োনিষ্কাষন, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছনতার অভাবকে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এছাড়া ২০২০ সালে কিছু অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট খাদ্য সংকট সেখানকার শিশুদের চুড়ান্ত পুষ্টিহীনতার দিকে ঠেলে দিয়েছে বলেও জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সুদানের ৭৩ লক্ষ মানুষ, অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৬০ শতাংশ ২০২১ সালের চুড়ান্ত খাদ্য সংকটে পড়তে যাচ্ছেন; এদের মধ্যে শিশুদের সংখ্যা ১৪ লক্ষ।

এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ২০২১ সালে পাঁচ বছরের কম বয়সী চুড়ান্ত অপুষ্টিতে ভোগা শিশুদের তালিকায় নতুন করে যুক্ত হতে চলেছে আরো ৩৩ লাখ শিশু। -সূত্র: আনাদলু এজেন্সি

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ