,

ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী-নৌবহর প্রত্যাহার আমেরিকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী ‘নিমিত্য’ ও এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে ‘নিমিত্য’ নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এসোশিয়েটেড প্রেস- এপি জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্য মোতায়েন রয়েছে যা এ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। খবর রয়টার্সের।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা।

এর আগে বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বলা হচ্ছে, দেশটি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের