শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিকাল থেকে হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে এবার হাতিরঝিল কিংবা রাজধানীর কোনও উন্মুক্ত স্থানে থার্টিফার্স্ট উপলক্ষে অনুষ্ঠান হবে না। জনসমাগম এড়াতে এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা মোতাবেক আজ বিকাল ৫টা থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হবে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকাল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ