,

প্রথমবার সৌদি উড়োজাহাজে নিয়োগ পেল নারী অ্যাটেনডেন্ট

news-image
অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো উড়োজাহাজে নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়োগ দিয়েছে সৌদি আরব। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি গেজেট।
সেখানে বলা হয়, সম্প্রতি ৫০ জন এয়ার হোস্টেস নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত নারীরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেন। তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজ শুরু করবেন।
গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে।
সৌদি এয়ারলাইনস জানিয়েছিল, নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
সৌদি এয়ারলাইনসের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সম্প্রতি জাতীয় বিমান সংস্থায় শতভাগ সৌদি কো-পাইলট নিয়োগ উদ্‌যাপন করেছেন দেশটি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের