রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জুনের মধ্যে ৪ কোটি ৯০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে

news-image

অনলাইন ডেস্ক : আগামী জুনের মধ্যে চার কোটি নব্বই লাখ ডোজ করোনা টিকা পাওয়া যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এতথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির ৬ষ্ঠ সভার সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং করোনা ভাইরাস সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
সভায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং কোভ্যাক্সের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী জুনের মধ্যে চার কোটি নব্বই লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে কমিটিকে জানানো হয়।

করোনাভাইরাসের টিকা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে প্রদান করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এ ছাড়া লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন এবং লন্ডন থেকে আসা সকল ফ্লাইট বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, কভিড-১৯ এডভাইজারি কমিটির সভাপতি, স্বাচিপ-এর মহাসচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী