শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে বড় আইসবার্গ, প্রাণ হারাতে পারে বহু প্রাণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্টার্কটিকা থেকে বেরিয়ে আসা একটি অত্যন্ত বড় আইসবার্গ সমুদ্রের একটি আবাসিক দ্বীপের দিকে এগিয়ে চলেছে। সমস্যা হল এই দ্বীপে ২০ লাখেরও বেশি পেঙ্গুইন বাস করে। এই আইসবার্গ বা হিমশৈল যদি দ্বীপের কাছাকাছি চলে আসে তবে পেঙ্গুইনদের জীবন হুমকির মুখে পড়বে।

এই বিশালাকার আইসবার্গের নাম A68a। ২০১৭ সালের জুলাই মাসে এই আইসবার্গ অ্যান্টার্কটিকার বৃহত্তম আইসবার্গ লারসেন-সি থেকে পৃথক হয়ে গিয়েছিল। সেই থেকে এটি সাগরে ঘুরে বেড়াচ্ছে। যখন এটি আলাদা হয়েছিল, তখন এর আয়তম ছিল ৫৬৬৪ বর্গকিলোমিটার। বর্তমানে, এর আকার ২৬০৬ বর্গকিলোমিটার।

আইসবার্গ a68a অ্যান্টার্কটিকা থেকে পৃথক হওয়ার সময় ২৮৫ মিটার পুরু ছিল। এই আইসবার্গটি বর্তমানে আটলান্টিক মহাসাগরে উপস্থিত দক্ষিণ জর্জিয়া দ্বীপের দিকে এগিয়ে চলেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল, ক্রিওস্যাট এবং আমেরিকার আইএসস্যাট-২ উপগ্রহ দ্বারা এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় ২০ লাখেরও বেশি পেঙ্গুইন এবং সিল দক্ষিণ জর্জিয়াতে বাস করে। আইসবার্গ যদি দক্ষিণ জর্জিয়ার উপকূলে গিয়ে আটকে যায়, তবে এই লাখ লাখ পেঙ্গুইন এবং সিলগুলো খাওয়া এবং পানির সমস্যায় পড়বে। কারণ, এটি সমুদ্রের এত বড় অঞ্চলজুড়ে থাকবে যে পেঙ্গুইন এবং সিলগুলো আর তাঁদের খাবার খুঁজে পাবে না।

বিশ্বজুড়ে পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে আইসবার্গ a68a এর জেরে দক্ষিণ জর্জিয়ার প্রাণীকূল শেষ হয়ে যাবে। কারণ এই সময়টি পেঙ্গুইন এবং সিলের প্রজননের সময়। ফলে বড় বিপত্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ