,

এইচএসসির ফলাফল শিগগির, হচ্ছে না বই উৎসব

news-image

নিজস্ব প্রতিবেদক : উৎসবের মধ্য দিয়ে বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা এবার হচ্ছে না। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় এ উৎসব বাতিলের ঘোষণা হয়েছে আগেই।

অন্যদিকে, জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে শিগগিরই। কবে ফল ঘোষণা করা হবে এবং শিশুদের হাতে কীভাবে নতুন বছরের পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে অনলাইনে বিস্তারিত কথা বলবেন।

মঙ্গলবার দুপুর ২টায় শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী এর আগে এক সভায় জানিয়েছেন, এবারের বই উৎসব হচ্ছে না। তবে বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্যবার ৩১ ডিসেম্বর বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ১ জানুয়ারি দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এবার বই উৎসবের আয়োজন না থাকলেও প্রধানমন্ত্রী অনলাইনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে পারেন। এরপরই সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

অন্যদিকে এ বছর করোনাভাইরাসের কারণে কোনো পাবলিক পরীক্ষার আয়োজন করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে এবারের এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলের গড় করে প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করার চেষ্টা করা হবে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এইচএসসির ফল জানুয়ারির প্রথম সপ্তহে প্রকাশ করা হতে পারে। এসব বিষয় নিয়েই শিক্ষামন্ত্রী আজ অনলাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

জানা গেছে, বই বিতরণ কর্মসূচি এবং এইচএসসির ফল প্রকাশ নিয়ে বিস্তারিত কথা বলবেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা