বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাঠে ২৮ বিয়ে হলো তরুণ-তরুণীর

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোনো প্রকার যৌতুক ছাড়াই ২৮ জন তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে আনন্দঘন পরিবেশে বড়দিনের উপহার হিসেবে এ বিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানিয়েছেন, যৌতুকের কুপ্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার আন্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান। এলাকাবাসী জানায়, সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২৮ জন তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এ সময় তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ওই নবদম্পতিদের বাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায়।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার আন্তনি সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কন্যা প্রাত্রস্থ করতে গিয়ে খিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। প্রতিবছর বড়দিনের ছুটিকে ঘিরে এই ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ সিদ্ধান্ত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়